বিশ্বকাপে না খেলার কারণ খুঁজতে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৫ AM

বিশ্বকাপে না খেলার কারণ খুঁজতে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৬ ০৫:৪৮:২৯ PM

বিশ্বকাপে না খেলার কারণ খুঁজতে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

সংগৃহিত


সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশে গঠিত এই কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার এবং আইনজীবী ফয়সালা দস্তগীর। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটির কথা জানানো হয়।

কমিটির সদস্য হাবিবুল বাশার বর্তমানে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে কাজ করছেন। বিসিবির একজন বেতনভুক্ত কর্মকর্তাকে এমন সংবেদনশীল তদন্ত কমিটিতে রাখায় ক্রীড়াঙ্গনে কিছুটা আলোচনার সৃষ্টি হয়েছে। বর্তমানে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ নিয়ে ব্যস্ত থাকলেও তাঁকে এই তদন্তের কাজ চালিয়ে যেতে হবে।

উল্লেখ্য, আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার জেরে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে বিশ্বকাপ খেলাকে ‘অনিরাপদ’ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন। বিসিবিও সেই অবস্থানে অনড় থাকে।

পরবর্তীতে ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলার দাবি আইসিসি নাকচ করে দিলে টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশ। উভয় পক্ষের অনড় অবস্থানের কারণেই শেষ পর্যন্ত লাল-সবুজের দল বিশ্বকাপ থেকে বঞ্চিত হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী