মারা গেলে আমার লা শ টা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৪ AM

মারা গেলে আমার লা শ টা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ০৫:৪০:৪২ PM

মারা গেলে আমার লা শ টা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ

সংগৃহিত


ক্রিকেট মাঠে অসংখ্য লড়াই ও নেতৃত্বগুণের জন্য কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রাজনীতিতেও সক্রিয় ছিলেন এ তারকা।

তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর লোকচক্ষুর আড়ালে আছেন তিনি।মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না বলে অনুরোধ করেছেন অভিমানী মাশরাফি- সম্প্রতি এমনটিই জানিয়েছেন তার বাবা গোলাম মুর্তজা।

তিনি বলেন, ভালো নেই মাশরাফিরা। এক ধরনের জেলখানায় অন্তরিন আছে ২ বছরের মতো।মাশরাফির জীবন এখন আর কোনো জীবন নেই। কথা হয়, খুব কম কথা হয়। সেই হাসিখুশি মাশরাফি আর নেই। সে খুব আঘাত পেয়েছে

একটা কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছি। মাশরাফি বলেছে, আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না।পরিবারের আয় রোজগার নিয়ে গোলাম মুর্তজা বলেন, খুবই করুণ অবস্থা। একেবারে পথের ফকির বলতে গেলে। আমাদের তো নগদ টাকা-পয়সা নাইও, ছিলও না।

টুকটাক করেই চলে। আমরা ধানাই-পানাই, ধান্দাবাজি করে খাওয়া কোনোদিন করিনি। পছন্দও করি না। কেউ বলতে পারবে না কোনোকিছুর সঙ্গে আমরা জড়িত। না আমি, তার ছেলে তো একেবারেই না, আমার পরিবারের কেউ না, কেউ না। আমাদের জমি-জমা আছে, খামার আছে এগুলো করে খাই।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী