ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ AM

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ০২:১৬:৫০ PM

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি


ঈদুল ফিতরের লম্বা ছুটির পর আবারও বড় ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত

এতে জানানো হয়, সরকারি নিয়ম অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে সারা দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস সাত দিন বন্ধ থাকবে। তবে ঈদের ছুটির আগে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) অফিসগুলো যথারীতি খোলা থাকবে।

এতে আরো জানানো হয়, বিদ্যুৎ, পানি, গ্যাস ও ফায়ার সার্ভিসের মতো জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। অর্থাৎ এসব দপ্তরের কার্যক্রম যথারীতি চালু থাকবে।

এছাড়া ছুটির সময় ব্যাংকিং কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে আলাদা নির্দেশনা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া আদালতের ছুটির বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত ও নির্দেশনা প্রদান করবে।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী