সুনামগঞ্জে এডিপি ফুটবল একাডেমি উদ্বোধন
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:২১ PM

সুনামগঞ্জে এডিপি ফুটবল একাডেমি উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ১০:১৬:২৯ PM

সুনামগঞ্জে এডিপি ফুটবল একাডেমি উদ্বোধন

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জ সদর উপজেলা-র গৌরারং ইউনিয়ন-এ এডিপি ফুটবল একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৩টায় কুতুবপুর-বৈঠাখালি (হাউজিং এস্টেট) এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী।

বৈঠাখালী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট সালেক মিয়া, মো. ইকবাল হোসেন এবং পরিচালনা কমিটির টিম ম্যানেজার মো. সাদিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন আব্দুস সাত্তার, জগাইরগাঁও গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক, অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান চৌধুরী, শহিদুল ইসলাম, নুর মিয়া, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন-এর সভাপতি জুনেল আহমেদ রাজরান, বাসস প্রতিনিধি আমিনুল হক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট শফিকুল ইসলাম জনি, জিয়াউর রহমান, সিতারা মিয়া চৌধুরী, শহিদ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম, সদস্য আতাহার চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে ফুটবল একাডেমির কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এডিপি ফুটবল একাডেমি-এর প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্যপ্রবাসী দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিম এবং সাংগঠনিক সম্পাদক সামিউল হক পাবেল তরুণ সমাজকে সংঘবদ্ধ রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করেছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক
‘স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও বিস্তৃত করা হবে’ - মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিছনাকান্দিতে পানিতে নে*মে পর্যটক নি*খোঁজ
সিলেটে ৪৭তম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার উদ্বোধন
সিলেটে ৪৩ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জ'ঙ্গি সম্পৃক্ততা: বড়লেখায় চাকরিচ্যুত সে'না সদস্য গ্রে'প্তার
গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কে ভ*য়ঙ্কর বাঁক, দু*র্ঘটনার শ*ঙ্কা
ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’
কুলাউড়ার মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের ম*রদেহ হস্তান্তর
শাল্লায় স্কুলছাত্রীকে অ*পহরণ ও ধর্ষ*নের অভিযোগে গ্রে*ফতার ১