সিলেট টেস্টের দ্বিতীয় দিনে লিড নেয়ার পথে বাংলাদেশ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৫ AM

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে লিড নেয়ার পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৬ ০২:৫১:৩১ PM

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে লিড নেয়ার পথে বাংলাদেশ

ছবি : সংগৃহীত


‎সিলেট টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানিদের ব্যাটিং ব্যর্থতায় মাঝারি মানের সংগ্রহ নিয়েও লিড পাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। রবিবার দিনের শুরুতেই পাকিস্তানকে চেপে ধরেছিল বাংলাদেশ। তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজের যৌথ আক্রমণে প্রথম সেশনেই অতিথিদের ৪ উইকেট তুলে নেয় নাজমুল হোসেন শান্তরা।

দ্বিতীয় সেশনেও বাংলাদেশের বোলারদের দাপট। একের এক উইকেট হারিয়ে অলআউট হওয়ার শঙ্কা পাকিস্তান শিবিরে।

ওয়ানডে মেজাজি ব্যাটিংয়ে মধ্যাহ্ন বিরতির পর ফিফটি তুলে নেন বাবর আজম। সাবেক অধিনায়কের দিকে তাকিয়ে ছিল গোটা দল। কিন্তু পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমির হয়ে খেলা সতীর্থ নাহিদ রানার বলে থামেন বাবর। ফুল লেন্থ ডেলিভারি ফ্লিক করতে গিয়ে মিড অনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দেন। ১০ বাউন্ডারিতে ৬৮ রান করেন তিনি।

কিছুক্ষণ পর ২১ রান করা সালমান আলী আগাকেও হারায় পাকিস্তান। তাইজুলের বলে সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে মুমিনুলের হাতে ধরা পড়েন এই ব্যাটার। লাঞ্চের পর অল্প সময়ের ব্যবধানে বাবর এবং সালমানকে হারানোয় পাকিস্তানের একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে টিকে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। ভরসা দিতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার। তাইজুলের করা ৪৯তম ওভারে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। ১৩ রান আসে রিজওয়ানের ব্যাট থেকে। এরপর ১৮ রান করা হাসান আলীকেও ফেরান তাইজুল। ১৮৪ রানে অষ্টম উইকেট হারায় পাকিস্তান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২০৬ রান। এখনো ৭২ রানে পিছিয়ে আছে মাসুদের দল। লিড নিতে বাংলাদেশের দরকার আর মাত্র ২ উইকেট।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী