মুগদায় প্রবাসীকে হ ত্যা র পর ৮ টুকরো: প্রেমিকা গ্রে প্তা র
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২৪ AM

মুগদায় প্রবাসীকে হ ত্যা র পর ৮ টুকরো: প্রেমিকা গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৬ ০৫:১৭:২৬ PM

মুগদায় প্রবাসীকে হ ত্যা র পর ৮ টুকরো: প্রেমিকা গ্রে প্তা র

সংগৃহিত


রাজধানীর মুগদার মান্ডায় সৌদি প্রবাসী মুকাররমের খণ্ডিত মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় মূল অভিযুক্ত তাছলিমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ১৮ মে এ ঘটনায় তাছলিমা আক্তারের বোন এবং তার মেয়েকে গ্রেপ্তারের তথ্য জানায় র‌্যাব। হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।

র‌্যাবের তথ্যমতে, ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ও সৌদি প্রবাসী মুকাররম পরকীয়া সম্পর্কের জেরে হত্যাকাণ্ডের শিকার হন। পাঁচ লাখ টাকার বেশি আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে পরকীয়া প্রেমিকা ও তার সহযোগীরা তাকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করেন। পরে মরদেহ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে রাজধানীর মুগদার মান্ডা এলাকার বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, মরদেহটি পচাগলা অবস্থায় ছিল এবং শরীরের বিভিন্ন অংশ পলিথিনে মোড়ানো ছিল। ধারণা করা হয়, হত্যার পর মরদেহ টুকরো করে অন্য কোথাও থেকে এনে ভবনের বেজমেন্টে ফেলে রাখা হয়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। পাশাপাশি পিবিআই ঘটনাস্থল থেকে আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের কাজ শুরু করে। তদন্তের একপর্যায়ে সৌদি প্রবাসী মুকাররমের পরিচয় নিশ্চিত হয় এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়।

প্রসঙ্গত, গত ১৮ মে দুপুরে মান্ডা প্রথম গলি এলাকার আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী