নাটোর বার সমিতির উন্নয়নে ৮ লাখ টাকার বরাদ্দ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ AM

নাটোর বার সমিতির উন্নয়নে ৮ লাখ টাকার বরাদ্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ০৪:৩২:৫৮ PM

নাটোর বার সমিতির উন্নয়নে ৮ লাখ টাকার বরাদ্দ

সংগৃহীত


নাটোর জজ কোর্ট আইনজীবী সমিতির অবকাঠামো উন্নয়ন ও আইন বই কেনার জন্য ৮ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের এ সহায়তা আনতে ভূমিকা রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, বরাদ্দের মধ্যে বার ভবনের বর্ধিতকরণ কাজে ৫ লাখ টাকা এবং আইন বই কেনার জন্য ৩ লাখ টাকা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানসংকট, পুরোনো অবকাঠামো ও প্রয়োজনীয় আইন বইয়ের অভাবে ভোগান্তিতে ছিলেন আদালতপাড়ার আইনজীবীরা। নতুন এই সহায়তায় সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নাটোর জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ চৌধুরী বলেন, ‘নাটোরের আইনজীবীদের জন্য এটি গুরুত্বপূর্ণ সহায়তা। প্রতিমন্ত্রী পুতুলের আন্তরিকতায় এ বরাদ্দ পাওয়া গেছে। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।’

নাটোর জজ কোর্ট উকিল বার সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর বলেন, ‘আমাদের বিভিন্ন সমস্যার কথা জানানো হলে দ্রুত সময়ের মধ্যে এই সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এতে আইনজীবীরা উপকৃত হবেন।’

সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল হক মুক্তা বলেন, ‘বার ভবনের সম্প্রসারণ ও আইন বই সংগ্রহের মাধ্যমে আইনজীবীদের পেশাগত কাজের পরিবেশ আরও উন্নত হবে।’

আইনজীবীরা জানান, নতুন বরাদ্দের ফলে আদালতপাড়ায় দীর্ঘদিনের কিছু সমস্যা সমাধানের পথ তৈরি হয়েছে। বিশেষ করে নতুন আইন বই সংগ্রহ করা গেলে তরুণ আইনজীবীরাও বেশি উপকৃত হবেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী