ন্ত্রা*সীদের ঘাঁটি ভেঙে নিয়ন্ত্রণে আনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ AM

ন্ত্রা*সীদের ঘাঁটি ভেঙে নিয়ন্ত্রণে আনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৬ ০৪:৩০:২৪ PM

ন্ত্রা*সীদের ঘাঁটি ভেঙে নিয়ন্ত্রণে আনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার সমুচিত জবাব দেওয়া হবে।মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত ১৭ বছর দেশে আইনের শাসন না থাকায় রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র হয়ে ওঠে সলিমপুর।সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে সেখান থেকে প্রচুর অস্ত্র উদ্ধার ও দাগি আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এলাকাটিতে পুলিশ ও র‍্যাবের অ্যাকাডেমি, স্পোর্টস কমপ্লেক্স, বিজিবি ও এপিবিএনসহ বিভিন্ন বাহিনীর জন্য একটি সমন্বিত প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সেখানে চট্টগ্রাম কারাগার স্থানান্তরেরও কথা রয়েছে। সেখানে সন্ত্রাসীদের আর কোনো স্থান দেয়া হবে না এবং কঠোরভাবে তাদের নিয়ন্ত্রণ করা হবে।’

গভীর রাতে অতর্কিতে এসে গুলি ছোড়া হয় র‍্যাবের ক্যাম্পে (চৌকি)। এরপর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে ঘটনাস্থলে অভিযান চালাতে না পারেন, সেই লক্ষ্যে অন্তত তিনটি স্থানে কেটে দেওয়া হয় রাস্তা।

রোববার দিবাগত রাত ২টার দিকে এসব ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায়। র‍্যাব জানিয়েছে, রাস্তা কেটে দেওয়াসহ নানা প্রতিবন্ধকতার মধ্যেও রাতে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। র‍্যাবের দাবি, ‘সন্ত্রাসী’ ইয়াসিন বাহিনীর সদস্যরা এ হামলার সঙ্গে জড়িত।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী