শঙ্কা কাটিয়ে ঈদে মুক্তি পেয়েছে ‘রকস্টার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৫ AM

শঙ্কা কাটিয়ে ঈদে মুক্তি পেয়েছে ‘রকস্টার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৮/০৫/২০২৬ ০৩:২০:৪৭ PM

শঙ্কা কাটিয়ে ঈদে মুক্তি পেয়েছে  ‘রকস্টার

ছবি:সংগৃহীত


শঙ্কা কাটিয়ে ঈদে মুক্তি পেয়েছে  ‘রকস্টার’, ১০৩ হলে দেখা যাবে শাকিব খানকে।  গত ঈদুল ফিতরে ডিসিপি-সংক্রান্ত জটিলতার কারণে মুক্তির প্রথম কয়েক দিন মাল্টিপ্লেক্সে চলেনি শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আ ইন ঢাকা’। সেই অভিজ্ঞতা থেকেই এবার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’ সিনেমা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে।  গতকাল দুপুরে মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স তাদের ফেসবুক পেজে জানায়, ‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’ সিনেমার কনটেন্ট ফাইল এখনো তাদের হাতে পৌঁছায়নি। ফলে সিনেমা দুটির শো-সূচি প্রকাশ ও টিকিট বিক্রি শুরু করা সম্ভব হচ্ছে না। এরপর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়।  তবে বিকেলেই ‘রকস্টার’–এর নির্মাতা আজমান রুশো আশ্বস্ত করেন যে, ঈদের দিন থেকেই সিনেমাটি প্রদর্শিত হবে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। রাত ১২টার পর থেকেই স্টার সিনেপ্লেক্সে শুরু হয় ‘রকস্টার’-এর টিকিট বিক্রি। আজ সকাল পর্যন্ত বেশির ভাগ শোর টিকিট প্রায় শেষের দিকে বলে জানা গেছে।  এদিকে এবারের ঈদে সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহ পেয়েছে ‘রকস্টার’। সিনেমাটির নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু গত রাতে প্রেক্ষাগৃহের তালিকা প্রকাশ করেন। তালিকা অনুযায়ী, মাল্টিপ্লেক্স ও একক হল মিলিয়ে দেশের মোট ১০৩টি প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি।  আজমান রুশোর গল্পে নির্মিত ‘রকস্টার’-এ একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন এবং বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্মাতা জানান, চলচ্চিত্রে আসার আগে তিনি নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের জীবন এবং বাস্তব জীবনের বিভিন্ন রকস্টারের অভিজ্ঞতা থেকেই গল্পটির ধারণা পেয়েছেন তিনি।  সিনেমাটির বেশির ভাগ গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। গানগুলোতে কণ্ঠও দিয়েছেন তিনি। এ ছাড়া রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকনের লেখা গান রয়েছে ছবিতে। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব।  অঞ্জন চৌধুরী নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া। ছবিটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার চরকি।  সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা ও সুনিধি নায়েক।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী