টেলিভিশনের পর্দায় ঈদের দ্বিতীয় দিনের আয়োজন
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:২৮ PM

টেলিভিশনের পর্দায় ঈদের দ্বিতীয় দিনের আয়োজন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৬ ০২:৩৭:৫৩ PM

টেলিভিশনের পর্দায় ঈদের দ্বিতীয় দিনের আয়োজন

ছবি : সংগৃহীত


মুঠোফোন আর ওটিটি প্ল্যাটফর্মের দাপটের এই সময়েও দেশের সবচেয়ে বড় পারিবারিক বিনোদন মাধ্যম হিসেবে টেলিভিশনের আবেদন এতটুকু কমেনি। বিশেষ করে ঈদের সময় ছোটপর্দাকে ঘিরে দর্শকদের আগ্রহ যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। জনপ্রিয় অভিনেতাদের নতুন নাটক, বিশেষ টেলিফিল্ম, পারিবারিক গল্প, রোমান্স আর হাস্যরসের নানা আয়োজনে এবারও জমজমাট অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। দর্শকদের সুবিধার্থে তুলে ধরা হলো ঈদের দ্বিতীয় দিনের নাটক ও বিশেষ অনুষ্ঠানের বিস্তারিত সূচি।

এটিএন বাংলা

বিকেল ৫টা ৫০ মিনিট — নাটক: সিঙ্গেলরা ফুলগুলি মস্তক, পরিচালনা: হামেদ হাসান নোমান। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি। রাত ৮টা ৫০ মিনিট — নাটক: পুনঃরাবৃত্তি, পরিচালনা: কাজী ওবায়দুল হক। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান। রাত ১১টা — টেলিফিল্ম: জামাই পাগল, পরিচালনা: তৌফিক জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, হিমি।

চ্যানেল আই

দুপুর ২টা ৩০ মিনিট — টেলিফিল্ম: জোহরা বেগমের ইচ্ছাপত্র, রচনা: তৌকীর আহমেদ। পরিচালনা: আরিফ খান। অভিনয়ে: ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ, আফজাল হোসেন, তৌকীর আহমেদ, জাকিয়া বারী মম। সন্ধ্যা ৭টা ৫০ মিনিট — নাটক: নামে নামে প্রেম টানে, রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা সালাউদ্দিন লাভলু। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, পাভেল, সালাউদ্দিন লাভলু। রাত ৯টা ৩৫ মিনিট — নাটক: অপরাজিতা, পরিচালনা: মীর আরমান হোসেন। অভিনয়ে: খায়রুল বাসার, কেয়া পায়েল।

এনটিভি

দুপুর ২টা ২০ মিনিট — টেলিফিল্ম: আবার হবে দেখা, রচনা: ফারিহা হোসেন। পরিচালনা: চয়নিকা চৌধুরী। অভিনয়ে: ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন, দীপা খন্দকার, আইশা খান, প্রান্তর দস্তিদার। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট — নাটক: অবুঝ চোখ, রচনা ও পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: নিলয় আলমগীর, তানজিকা আমিন। রাত ৯টা ১০ মিনিট — নাটক: ছুঁয়ে দে আমায়, রচনা: এলেক্স। পরিচালনা: রাইয়ান মাহমুদ। অভিনয়ে: মুশফিক আর ফারহান, কেয়া পায়েল। রাত ১১টা ৫ মিনিট — নাটক: শূন্য, রচনা: নাহিদ হাসনাত। পরিচালনা: তুহিন হোসেন। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, আইশা খান।

আরটিভি

সন্ধ্যা ৭টা ৫০ মিনিট — নাটক: মিস্টার লুই, পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ৮টা ৩০ মিনিট — নাটক: ব্রেকেট, পরিচালনা: তৌফিকুল ইসলাম আশিক। অভিনয়ে: মুশফিক ফারহান, সাফা কবির। রাত ৯টা ৩০ মিনিট — নাটক: শূন্যের সংসার, পরিচালনা: সেলিম রেজা। অভিনয়ে: নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি। রাত ১১টা ৩০ মিনিট — নাটক: সপ্তম জামাই, পরিচালনা: সরদার রোকন। অভিনয়ে: মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা।

বাংলাভিশন

দুপুর ২টা ১০ মিনিট — টেলিফিল্ম: ছাড়পত্রটা আমায় দাও, পরিচালনা: আল আমিন হাবিব আকিব। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। বিকেল ৪টা ২০ মিনিট — টেলিফিল্ম: এই মুহূর্তে, পরিচালনা: পিপলু আর খান। অভিনয়ে: জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, তটিনী, সুনেরাহ্ বিনতে কামাল, ইয়াশ রোহান। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট — নাটক: মন আমার, পরিচালনা: সেলিম রেজা। অভিনয়ে: নিলয় আলমগীর, নীলাঞ্জনা নীলা। রাত ৮টা ২৫ মিনিট — নাটক: হানিমুন, পরিচালনা: মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে: রোদেলা, সাদিয়া আয়মান। রাত ১১টা ১৫ মিনিট — নাটক: সুখের অসুখ, পরিচালনা: তানভীর তন্ময়। অভিনয়ে: নিলয় আলমগীর, সুমাইয়া হিমি।

বৈশাখী

রাত ৮টা ১০ মিনিট — নাটক: হাঁড়ির খবর, পরিচালনা: খান মো. বদরুল। অভিনয়ে: মোশাররফ করিম, সিনথিয়া। রাত ১১টা ৪০ মিনিট — নাটক: গ্যাংস্টার, রচনা ও পরিচালনা: মৃত্যুঞ্জয় সরদার। অভিনয়ে: তনয়া তাসনিয়া, ইমতু রাতিশ।

মাছরাঙা

বিকেল ৫টা ৫০ মিনিট — নাটক: বউয়ের মামলা, রচনা: শামীম শিকদার। পরিচালনা: জিয়াউদ্দিন আলম। অভিনয়ে: মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা। রাত ৮টা — নাটক: হারিমি বলা, পরিচালনা: মাহমুদ মাহিন। অভিনয়ে: মুশফিক ফারহান, আইশা খান। রাত ১০টা ২০ মিনিট — নাটক: কমেন্ট সেল, রচনা ও পরিচালনা: শেখ নাজমুল হুদা ইমন। অভিনয়ে: শামীম, সাফা কবির। রাত ১১টা ৩০ মিনিট — টেলিফিল্ম: ভাব লেন্সার, রচনা: অনামিকা মণ্ডল। পরিচালনা: সোহেল হাসান। অভিনয়ে: নিলয় আলমগীর, তানজুমা তিশা, সামান্তা।

দীপ্ত

সন্ধ্যা ৭টা — নাটক: কাজলের দিনরাত্রি, পরিচালনা: ভিকি জাহেদ। অভিনয়ে: মেহজাবীন চৌধুরী, তৌসিফ মাহবুব। রাত ৮টা — নাটক: যদি আমার না হও, পরিচালনা: সেতু আরিফ। অভিনয়ে: মুশফিক ফারহান, অর্চিতা স্পর্শিয়া।

জৈন্তাবার্তা/আরআর