গ্ল্যামার আর ফোক-পপের মিশেলে ফিরলেন নুসরাত ফারিয়া
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

গ্ল্যামার আর ফোক-পপের মিশেলে ফিরলেন নুসরাত ফারিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৬ ০৪:৫৪:৪০ অপরাহ্ন

গ্ল্যামার আর ফোক-পপের মিশেলে ফিরলেন নুসরাত ফারিয়া

সংগৃহীত


দীর্ঘ বিরতির পর আবারও নতুন গানে ফিরেছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা ও সংগীতশিল্পী নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রকাশ পেয়েছে তার নতুন ফোক-পপ গান ‘লোকে বলে’।

এই গানে প্রথমবারের মতো তার সঙ্গে কাজ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন, আর মিক্স-মাস্টারিং করেছেন অভিষেক ঘটক।গানের ভিডিওতে শুরুতেই ফুয়াদ আল মুক্তাদিরের উপস্থিতি এবং পরবর্তীতে নুসরাত ফারিয়ার গ্ল্যামারাস লুক দর্শকদের নজর কাড়ে। ভিডিওজুড়ে তাকে একাধিক ভিন্ন স্টাইলে দেখা গেছে রেড কার্পেট অনুপ্রাণিত ওয়ান-শোল্ডার পোশাক থেকে শুরু করে উৎসবমুখর লেহেঙ্গা লুকে নাচের দৃশ্য পর্যন্ত।

গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়ে ‘ঈদ মুবারক’ লিখেছেন নুসরাত ফারিয়া। মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন ভারতের জনপ্রিয় নির্মাতা বাবা যাদব। গানটি মঙ্গলবার (২৬ মে) এসভিএফ মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।

উল্লেখ্য, চলচ্চিত্রে সাফল্যের শীর্ষে থাকাকালীন ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে সংগীতজগতে যাত্রা শুরু করেন ফারিয়া। এরপর তার কণ্ঠে ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ ও ‘বুঝি না তো তাই’-এর মতো বেশ কিছু ডান্স ট্র্যাক শ্রোতাপ্রিয়তা পায় এবং কোটি ভিউ অতিক্রম করে জনপ্রিয়তা অর্জন করে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু