বড় জয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ব্রাজিলের
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বড় জয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ১২:৪৯:৫৩ অপরাহ্ন

বড় জয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ব্রাজিলের

ছবি : সংগৃহীত


বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ে পানামার বিপক্ষে মাঠে নেমে ৬-২ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় সোমবার ভোররাতে রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ব্রাজিল। দ্বিতীয় মিনিটেই ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচের ধারার বিপরীতে হঠাৎই সমতায় ফেরে পানামা। মাইকেল মুরিলোর নেয়া একটি ফ্রি-কিক ব্রাজিলের মাথিউস কুনহার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ১-১ সমতা আসে। 

সেই ধাক্কা বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ব্রাজিল। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর দুর্দান্ত এক গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। ২-১ ব্যবধানে লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে সেলেসাওরা। বিরতির পর পানামার রক্ষণভাগের ওপর রীতিমতো ঝড় তোলে ব্রাজিল। প্রতিপক্ষের ডিফেন্সের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তরুণ ফরোয়ার্ড রায়ান। এরপর লুকাস পাকেতার নেয়া একটি শট পানামার কর্দোবার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে গেলে ব্যবধান আরও বাড়ে।

ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় গোল করে ব্রাজিলের পঞ্চম গোলটি করেন ইগর থিয়াগো। এরপর ডিফেন্ডার দানিলো প্রতিপক্ষের ডি-বক্সে চমৎকার টার্ন নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলের ষষ্ঠ গোলটি করেন। পুরো ম্যাচে চাপে থাকা পানামা অবশ্য শেষদিকে একটি গোল শোধ দেয়। হার্ভের দুর্দান্ত দূরপাল্লার শটে ব্রাজিলের জাল কাঁপলে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় তারা। তবে ম্যাচজুড়ে ব্রাজিলের পাসিং ও নিখুঁত ফিনিশিংয়ের সামনে কার্যত অসহায় ছিল পানামা। 

ম্যাচে ব্রাজিল ১৪টি শট নেয় এবং তাদের এক্সপেক্টেড গোলস ছিল ২.২৬। আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের কৌশল ও প্রস্তুতি যাচাইয়ের এই ম্যাচে পুরো স্কোয়াডকে কার্যকরভাবে ব্যবহার করেছেন ব্রাজিলের কোচ।

পানামার বিপক্ষে বড় জয়ের পর আগামী ৭ জুন মোহামেদ সালাহর মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপরই শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। ১৪ জুন ‘সি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সেলেসাওরা। এরপর ২০ জুন দ্বিতীয় ম্যাচে হাইতি এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক