প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের দ্রুত ঋণ সহায়তার নির্দেশ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ AM

প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের দ্রুত ঋণ সহায়তার নির্দেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ০৪:৪৬:২৯ PM

প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের দ্রুত ঋণ সহায়তার নির্দেশ

সংগৃহীত


কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ঋণ বিতরণে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সাম্প্রতিক গ্রীষ্মকালীন অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদেরও পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় দ্রুত ঋণ সহায়তা দিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।আজ মঙ্গলবার ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট থেকে থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। 

সার্কুলারে বলা হয়েছে, ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রণীত ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’ অনুসারে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ১০ টাকার হিসাব খোলা এবং ঋণ বিতরণে অগ্রাধিকার দিতে হবে। তবে এ ক্ষেত্রে কার্ড না থাকা প্রান্তিক ও ভূমিহীন কৃষকরা যাতে কোনোভাবে ঋণ সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

এ ছাড়া সম্প্রতি গ্রীষ্মকালীন অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে হাওর এলাকায় পাকা ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। এ প্রেক্ষাপটে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও ময়মনসিংহ অঞ্চলের হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশাপাশি দেশের অন্যান্য জেলার অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ঋণ প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের ফলে কৃষক স্মার্ট কার্ড কর্মসূচির সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের সমন্বয় আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র কৃষকদের উৎপাদন কার্যক্রম পুনরুদ্ধারে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতেও এটি সহায়ক ভূমিকা রাখবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী