বাংলাদেশ-ভারত ফাইনাল শনিবার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারত ফাইনাল শনিবার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৬ ০৩:৫৪:২০ অপরাহ্ন

বাংলাদেশ-ভারত ফাইনাল শনিবার

ছবি : সংগৃহীত


নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামীকাল। ভারতের গোয়ায় সন্ধ্যা ৭টায় বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে।

বুধবার বিকালে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ২-১ গোলে নেপালকে হারিয়ে ফাইনালে ওঠে। রাতে দ্বিতীয় সেমিফাইনালে ভারত ১-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনালে ওঠে।

ভুটান দুর্বল দল হলেও ভারত মাত্র ১-০তে জিতেছে। কারণ ভারত এই ম্যাচে তাদের স্ট্রেন্থ ও স্ট্যামিনা রিজার্ভ রেখেছে ফাইনাল ম্যাচের জন্য, বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের জন্য। এবার ঘরের মাঠে ফাইনাল। ২০১৬ সালে শেষবার নারী সাফের ফাইনাল হয়েছিল। সেবার বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরের বার ২০১৯ সালে নেপালে ফাইনাল হলেও নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

গত দুটি সাফের আসরে ফাইনালে উঠতে না পারা ভারত এবার বাংলাদেশের ওপর মরণকামড় দেবে। ঘরের মাঠে আবার বাংলাদেশকে পেয়েছে। ভারত ট্রফি ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা করবে। আর বাংলাদেশ নামবে হ্যাটট্রিক শিরোপার জন্য নামবে। ১৯৯৯ সালে জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ অনুষ্ঠিত হয়। ফাইনালে বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছিল। সেবার পারেনি পুরুষ দল। ২-০তে হেরেছিল। এবার নারীদের পালা।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক