মেসির জাদুতে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৮ AM

মেসির জাদুতে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ০১:৩৭:৪২ PM

মেসির জাদুতে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত


ম্যাচের শুরুর একাদশে ছিলেন না। বিরতির পরপরও মাঠে নামেননি। কিন্তু ৬৯তম মিনিটে যখন মাঠে নামলেন তখন গ্যালারি জুড়ে একটাই নাম– লিওনেল মেসি! ৮৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে থাকা ভক্তদের হতাশ করেননি মেসি নিজেও। তিনি গোল করলেন, গোল করালেন। তার জাদুর ছোঁয়ায় বড় জয় নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আইসল্যান্ডকে হারাল ৩-০ গোলে। মেসি ছাড়াও গোল করেছেন থিয়াগো আলমাদা ও ভালেন্তিন বার্কো।

বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচের দুটিতেই জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এর আগে হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া আর্জেন্টিনা এবার হারাল আইসল্যান্ডকে। দুই জয়ের স্বস্তি নিয়েই বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

এদিন ম্যাচের অষ্টম মিনিটেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। নিজেদের বক্সে আইসল্যান্ড পারেনি বল ঠিকমতো ক্লিয়ার করতে। জটলার ভেতর থেকেই দারুণ গোলে আর্জেন্টিনাকে এগিয়ে নেন বার্কো। আর্জেন্টিনার জার্সিতে চার ম্যাচেই দুটি গোল করে ফেললেন ২১ বছর বয়সী এই ফুটবলার।

দ্বিতীয় গোলটির নায়ক মেসি। সেটি আসে বিরতির পর। মেসি বদলি হয়ে মাঠে নামার পর দারুণ  এক পাস বাড়ালেন লাওতারো মার্তিনেজের দিকে। মার্তিনেজ গোলকিপারের মাথার ওপর দিয়ে চিপ করার আগমুহূর্তে তাকে ফাউল করেন আইসল্যান্ড গোলরক্ষক এলিয়াস রাফিন ওলাফসন। রেফারি বাজান পেনাল্টির বাঁশি।

পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি মেসি। বল যখন জালে জড়ায়, তখন ম্যাচের সময় ৭১.০৩ মিনিট। অর্থাৎ মাঠে নামার মাত্র ১১৯ সেকেন্ডের মধ্যে গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক। 

পরের গোলটিতেও ছিল মেসির নাম। ম্যাচের ৮৬তম মিনিটে মেসির পাস থেকেই আর্জেন্টিনার হয়ে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিতকারী শেষ গোলটি আসে লাওতারো মার্টিনেজের পা থেকে। সবমিলিয়ে দারুণ জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারে লিওনেল স্কালোনির দল।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক