অভিনেতা আবুল হাসনাত প্রদীপের মৃ*ত্যু তে নাট্যাঙ্গনে শোক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

অভিনেতা আবুল হাসনাত প্রদীপের মৃ*ত্যু তে নাট্যাঙ্গনে শোক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ০৩:৫৮:২৭ অপরাহ্ন

অভিনেতা আবুল হাসনাত প্রদীপের মৃ*ত্যু তে নাট্যাঙ্গনে শোক

সংগৃহীত


নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আবুল হাসনাত প্রদীপের মৃত্যুর বিষয়টি তার ছেলে নূর ইবনে হাসনাত নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত দুই দিন ধরে বাবা অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

হাসনাত প্রদীপ নাট্যদল থিয়েটার আর্ট ইউনিটের জ্যেষ্ঠ সদস্য ছিলেন। দলটির ‘কোর্ট মার্শাল’, ‘আমিনা সুন্দরী’, ‘গোলাপজান’ ও ‘সময়ের প্রয়োজনে’সহ বিভিন্ন নাটকে অভিনয় করে তিনি প্রশংসা অর্জন করেন।এক শোকবার্তায় থিয়েটার আর্ট ইউনিট বলেছে, থিয়েটার আর্ট ইউনিটের জ্যেষ্ঠ সদস্য, নিয়মিত ও একনিষ্ঠ অভিনেতা আবুল হাসনাত প্রদীপ আজ ভোর সাড়ে ৪টায় ইন্তেকাল করেছেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাদ জোহর গাজীপুরের কোনাবাড়ীতে তার নিজ এলাকায় জানাজা অনুষ্ঠিত হবে।হাসনাত প্রদীপের মৃত্যুতে শোক জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ এবং নাট্যবিষয়ক পত্রিকা ক্ষ্যাপা। তার মৃত্যুতে দেশের নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু