‘আল্লাহ আমাদের হারতে দেন নাই’
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৮ AM

‘আল্লাহ আমাদের হারতে দেন নাই’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ০৫:৫১:২৯ PM

‘আল্লাহ আমাদের হারতে দেন নাই’

সংগৃহিত


বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তামিমার বিয়ে বৈধ ছিল মর্মে রায় দিয়েছেন আদালত। আসামি পক্ষ তা আদালতে প্রমাণ করতে পারায় তাদের খালাস দেওয়া হয়েছে বলে রায়ে বলা হয়।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম খালাসের এই রায় ঘোষণা করেন। এতে বলা হয়, ২০১৬ তে তালাক দেওয়ার পর ২০২১ সালে নাসির-তামিমার বিয়েতে কোনো আইনগত বাধা ছিল না- মর্মে রায়ে উল্লেখ করেন আদালত।

এই রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছাস প্রকাশ করেছেন নাসির। ফেসবুক পেজে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হারতে দেন নাই। অবশেষে সত্যের জয় হলো। আইনের প্রতি শুরু থেকেই আস্থা ছিলো, তাই আইনের প্রতি সম্মান রেখে বলছি...ধন্যবাদ শুধু মাত্র সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে সুষ্ঠ বিচার কার্যকর করার জন্য । সকল প্রকার মিথ্যা অপপ্রচার এবং মনগড়া কাহিনীকে উপেক্ষা করে, সত্যকে প্রাধান্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য আদালতকে অসংখ্য ধন্যবাদ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক