পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি গাছ লাগান- এমপি মিঠু
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ AM

বড়লেখায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি গাছ লাগান- এমপি মিঠু

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ১২:০৭:৫০ AM

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি গাছ লাগান- এমপি  মিঠু

ছবি:সংগৃহীত


পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের যৌথ আয়োজনে বড়লেখা বন বিভাগের রেঞ্জ বিট অফিস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। 

তিনি বলেন, বৃক্ষরোপণ পরিবেশ রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম মাহবুব, সহকারী বন সংরক্ষক মো. রেজাউল মৃধা, বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বড়লেখা বন বিভাগের রেঞ্জার নিলয়পাল সরকার, ডেপুটি রেঞ্জার শেখর রঞ্জন দাস, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহিদুল ইসলাম মামুন এবং বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সাজুসহ অনেকে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর