নিজেকেই চিনতে পারেননি ভাবনা, ‘প্রিন্সেস রোজী’ হয়ে চমক
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৫ AM

নিজেকেই চিনতে পারেননি ভাবনা, ‘প্রিন্সেস রোজী’ হয়ে চমক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ০৩:৫৭:৩১ PM

নিজেকেই চিনতে পারেননি ভাবনা, ‘প্রিন্সেস রোজী’ হয়ে চমক

সংগৃহীত


বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের নির্মম বাস্তবতাকে সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা আসিফ ইসলাম। নাম ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। সম্প্রতি প্রকাশ হয়েছে এর অফিশিয়াল ট্রেলার। আর এই সিনেমার ‘প্রিন্সেস রোজী’র চরিত্রে অভিনয় করে রীতিমতো চমক দেখিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী আশনা হাবিব ভাবনা।

পর্দায় চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজের ভেতরের যে যুদ্ধ ও দ্বিধাদ্বন্দ্ব ছিল, তা নিয়ে আজ রোববার ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ভয়ঙ্কর সুন্দর’খ্যাত এই অভিনেত্রী। যেখানে ‘প্রিন্সেস রোজী’ হয়ে ওঠার গল্প বলেছেন তিনি।

ভাবনা লিখেছেন, ‘লুক টেস্ট থেকে ফাইনাল লুক “প্রিন্সেস রোজী”। প্রিন্সেস রোজী চরিত্রটি আমার কাছে যখন আসিফ (আমার নির্মাতা) নিয়ে আসে, আমি প্রথমেই ভাবি এটা আমি কী করে করব? আমি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। ছোটবেলা থেকে আমরা যেভাবে নিজের বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করি, আমাদের কাছে এ রকম নাচ পাপের সমতুল্য।’

শাস্ত্রীয় নৃত্যের ব্যাকগ্রাউন্ড থাকায় এই চরিত্রের নাচ ও অঙ্গভঙ্গি ধারণ করা ভাবনার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে ছিল সামাজিক দৃষ্টিভঙ্গির ভয়। নিজের সেই দ্বিধার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘তারপর ভাবলাম লোকে কী বলবে? কারণ আমাদের এখানে অভিনেতা যখন একটা চরিত্র হয়, তখন দর্শক তাকে সত্যিই সেই মানুষটি ভেবে ফেলে; তার ওপর আবার আমি নারী অভিনেতা। তারপর আমি নিজেকে জিজ্ঞেস করলাম, আমি কী চাই? উত্তর পেলাম আমি চরিত্রটি করতে চাই। তারপর সেই চরিত্র খোঁজার যুদ্ধে আমি আর আসিফ নামলাম।’

চরিত্রটি নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে নির্মাতা ও অভিনেত্রীর মধ্যকার দীর্ঘ প্রস্তুতির কথা উল্লেখ করে ভাবনা লিখেছেন, ‘দিনের পর দিন আমি আর আসিফ কেবল কথাই বলেছি গল্প আর চরিত্র নিয়ে। আরও অনেক গল্প আছে, লিখতে গেলে লেখা বড় হয়ে যাবে। মস্কোতে যখন বড় পর্দায় নিজেকে দেখলাম, আমি নিজে আমাকে চিনতে পারি নাই! কিছু কিছু সময় লজ্জায় মাথা নিচু করে ফেলছিলাম আমি এটা?’সবশেষে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমি অভিনেতা হয়েই জীবনটা কাটিয়ে দিতে চাই। জানি এ জীবন কঠিন, তবুও কঠিন কে গ্রহণ করেছি। আমি কোন দৌড়েথাকতে চাই না। আমি একা, আরও একা হতে চাই। যাতে আমার সাথে কেবল আমার চরিত্ররাই বাস করে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নগরীর চার পয়েন্টে কর্মসূচি
সিলেটে ফের অভিযানে নামছে পুলিশ
সেতু ও সড়ক রক্ষায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে”— এমপি ফয়সল
সিলেটের পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি
ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃ*ষ্ট কিশোর, আ*ইসিইউতে ভর্তি
নদী সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর
সিলেটসহ ১২ জেলায় ঝ'ড়-বৃষ্টির শ'ঙ্কা
সরকারি অনুদান বিতরণে অ*নিয়ম, আজমিরীগঞ্জে ব*ঞ্চিত ক্ষ*তিগ্রস্ত কৃষকরা
যাদের হাতে পরিচ্ছন্ন নগর, তাদের সুরক্ষায় এগিয়ে এলো সিসিক
ট্রাফিক সপ্তাহ-২০২৬:হেলমেট-কাগজপত্র ঠিক থাকলেই মিষ্টিমুখ