সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৫ AM

সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ১০:০৮:১৯ PM

সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন

ছবি:সংগৃহীত


‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সিলেট জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনূর্ধ্ব-১৫ বয়সী ক্ষুদে অ্যাথলেটরা অংশ নেয়।

সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সিনিয়র অ্যাথলেটিক্স প্রশিক্ষক দীপাল কুমার সিংহ, ক্রীড়া সংগঠক ও রেফারি আব্দুল মুকিত রাজন, প্রমীলা কোচ তানিয়া রহমান এবং ক্রীড়া প্রশিক্ষক আলী হোসেন মোল্লা।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।

সভাপতির বক্তব্যে মো. নূর হোসেন বলেন, তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ তৈরি করতে এ ধরনের প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, পেশা হিসেবেও গ্রহণ করা যায়। এর মাধ্যমে তরুণ প্রজন্ম স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারেও অর্থনৈতিক সহায়তা দিতে পারে।

তিনি আরও বলেন, নিয়মিত অনুশীলন ও সঠিক দিকনির্দেশনা পেলে তরুণ অ্যাথলেটরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে।

প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া ক্ষুদে অ্যাথলেটরা উৎসবমুখর পরিবেশে নিজেদের দক্ষতা প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নগরীর চার পয়েন্টে কর্মসূচি
সিলেটে ফের অভিযানে নামছে পুলিশ
সেতু ও সড়ক রক্ষায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে”— এমপি ফয়সল
সিলেটের পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি
ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃ*ষ্ট কিশোর, আ*ইসিইউতে ভর্তি
নদী সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর
সিলেটসহ ১২ জেলায় ঝ'ড়-বৃষ্টির শ'ঙ্কা
সরকারি অনুদান বিতরণে অ*নিয়ম, আজমিরীগঞ্জে ব*ঞ্চিত ক্ষ*তিগ্রস্ত কৃষকরা
যাদের হাতে পরিচ্ছন্ন নগর, তাদের সুরক্ষায় এগিয়ে এলো সিসিক
ট্রাফিক সপ্তাহ-২০২৬:হেলমেট-কাগজপত্র ঠিক থাকলেই মিষ্টিমুখ