গত ২৪ ঘণ্টায় ৬২ শিশুর হাম শনাক্ত, মৃ*ত্যু আরও ৩
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ AM

গত ২৪ ঘণ্টায় ৬২ শিশুর হাম শনাক্ত, মৃ*ত্যু আরও ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৬ ১০:০৫:২১ PM

গত ২৪ ঘণ্টায় ৬২ শিশুর হাম শনাক্ত, মৃ*ত্যু আরও ৩

সংগৃহীত


গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৬৩ শিশুর মধ্যে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৬২ শিশুর।আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৬৮০টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৫৮৭টি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু।চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯২ হাজার ৭৯০ শিশুর। হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ১১ শিশুর। এ সময়ে হামে আক্রান্ত এবং হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৩ হাজার ৮০১ শিশুর।এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬ হাজার ৮৫৯ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭২ হাজার ৮৪৯টি শিশু বাড়িতে ফিরেছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী