শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে জমা ১৭ লাখ ৬৫ হাজার টাকা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ PM

শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে জমা ১৭ লাখ ৬৫ হাজার টাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৬/২০২৬ ০৯:১৭:৩০ PM

শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে জমা ১৭ লাখ ৬৫ হাজার টাকা

ছবি:সংগৃহীত


সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের ডেকচি ও জেলা প্রশাসনের উদ্যোগে রাখা দানবাক্সে চার দিনে সাড়ে ১৭ লাখ টাকার বেশি দান জমা হয়েছে। সোমবার (২২ জুন) দিনভর টাকা গণনা শেষে এ তথ্য জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মাজার কর্তৃপক্ষের ব্যবহৃত ডেকচিগুলো সিলগালা করা হয়। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাজার প্রাঙ্গণে ৯টি দানবাক্স স্থাপন করা হয়।

পঞ্চম দিন সোমবার জোহরের নামাজের পর জেলা প্রশাসনের কর্মকর্তারা ডেকচিগুলো খুলে টাকা গণনার কার্যক্রম শুরু করেন। এ সময় সিলেটের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম মাজার এলাকায় উপস্থিত ছিলেন।

পরে স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় টাকা গণনা শেষে দেখা যায়, প্রায় সাড়ে চার দিনে ভক্ত ও অনুরাগীদের দান করা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৬৫ হাজার টাকা। এর সঙ্গে পাওয়া গেছে ৭ আনা পরিমাণ স্বর্ণ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক