সিলেটে ৫০ পিস ইয়াবাসহ মা-ছেলে আটক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ PM

সিলেটে ৫০ পিস ইয়াবাসহ মা-ছেলে আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ০৩:২৫:১০ PM

সিলেটে ৫০ পিস ইয়াবাসহ মা-ছেলে আটক

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুরজাহান বেগম (৬৩) ও তার ছেলে মামুন আহমদকে (৩৮) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা।

পুলিশ জানায়, সোমবার সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল বড়শালা বাইপাসের ফরিদাবাদ আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় নুরজাহান বেগম ও তার ছেলে মামুন আহমদকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটক নুরজাহান বেগম হবিগঞ্জের মাধবপুর থানার সিদ্দুপুর এলাকার মৃত শফু মিয়ার স্ত্রী এবং মৃত মোখলেছ মিয়ার মেয়ে। বর্তমানে তিনি ছেলে মামুন আহমদকে নিয়ে ফরিদাবাদ এলাকার হাজীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক