মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারাল আর্জেন্টিনা, নকআউট নিশ্চিত
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ AM

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারাল আর্জেন্টিনা, নকআউট নিশ্চিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৬ ০১:৩৫:০০ AM

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারাল আর্জেন্টিনা, নকআউট নিশ্চিত

ছবি:সংগৃহীত


লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

সোমবার (২২ জুন) ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনার হয়ে দুই গোলই করেন অধিনায়ক লিওনেল মেসি। প্রথমার্ধে একটি গোল করার পর যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

ম্যাচের ৩৮তম মিনিটে ফাকুন্দো মেদিনার ক্রস থেকে থিয়াগো আলমাদার বুদ্ধিদীপ্ত ডামির পর মেসি বাঁ পায়ের দুর্দান্ত শটে অস্ট্রিয়ার জালে বল পাঠান। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৭টি, পেছনে ফেলেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।

এর আগে ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। তাঁর শট চলে যায় পোস্টের বাইরে। এটি ছিল বিশ্বকাপে মেসির তৃতীয় পেনাল্টি মিস।

দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়া সমতা ফেরানোর চেষ্টা করলেও আর্জেন্টিনার রক্ষণভাগ ও গোলরক্ষক এমি মার্তিনেজকে পরাস্ত করতে পারেনি। যোগ করা সময়ের ৯৫তম মিনিটে গোলমুখে কয়েক দফা আক্রমণের পর শেষ পর্যন্ত মেসি নিজের দ্বিতীয় গোলটি করেন।

এই ম্যাচে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে দুই ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫টি। বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে আছেন তিনি।

অস্ট্রিয়াকে হারিয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। অস্ট্রিয়া ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। অন্যদিকে জর্ডান ও আলজেরিয়া এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক