আধুনিক নগর গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সিসিক: প্রশাসক
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৮ PM

আধুনিক নগর গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সিসিক: প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৬ ০২:৫৩:২৪ PM

আধুনিক নগর গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সিসিক: প্রশাসক


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলাবদ্ধতা ও বর্জ্যমুক্ত একটি সবুজ, পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ার লক্ষ্য নিয়ে সিটি কর্পোরেশন কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে উন্নয়ন সহযোগী, ঠিকাদার এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

রবিবার বিকেলে নগর ভবনের ষষ্ঠ তলার সভাকক্ষে সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সরকারের উন্নয়ন দর্শন বাস্তবায়নে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নগরকে একটি ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কাজে ঠিকাদাররা গুরুত্বপূর্ণ অংশীদার এবং উন্নয়ন কর্মকাণ্ডের সফল বাস্তবায়নে তাদের ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণ এবং কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো ফাইল অযথা আটকে রাখা হচ্ছে না এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে প্রশাসনিক জটিলতা দূর করার চেষ্টা চলছে। কোথাও অনিয়ম, হয়রানি বা অনৈতিক সুবিধা চাওয়ার ঘটনা ঘটলে তা প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী কিংবা সরাসরি তাঁকে জানানোর আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর এবং নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান। সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুম ইফতেখার রসুল শিহাব এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এনায়েত আহমদ মনির।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক জহির হোসেন তুহিন, সংগঠনের সহ-সভাপতি একে এম দেওয়ান জাকির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সনি, কোষাধ্যক্ষ ওয়াহিদ বক্স, দপ্তর সম্পাদক শাহ নজমুল ইসলাম, প্রচার সম্পাদক মোস্তাকিম রাজু, সদস্য অরুণ দে, আকিকুল ইসলাম আকিক, জাহিদ চৌধুরী, মোস্তাকিম চৌধুরী অনি, রাসেল আহমদ, আহাদ চৌধুরী শামীম, রায়হান আহমদ সজল, মো. সাহান, তাজউদ্দিন, ছামিল আহমদ চৌধুরী, মিজান আহমদ, আমিনুল ইসলাম ইমন, ইউনুছ মিয়া, জাহিদুল ইসলাম, খায়রুল ইসলাম সবুজ, নজরুল ইসলাম, অভি রায়সহ সংগঠনের সদস্যবৃন্দ।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি
সিলেটে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে
বাতিল হলো সালমান শাহ’র ম'রদেহ তোলার নির্দেশ
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব*ঞ্চিত প্রকৃত কৃষকরা, স্ব*জনপ্রীতির অ*ভিযোগ
নবীগঞ্জের ক্ষ*তিগ্রস্ত কৃষকদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে জমা ১৭ লাখ ৬৫ হাজার টাকা
জগন্নাথপুরে খাসজমিতে বসবাসকারী ৫ পরিবারকে অ*বরুদ্ধ করার অভিযোগ
গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘ*র্ষে নি*হত ১, আহ*ত ৩