প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে ইউনিয়নের ৯৬টি প্রতিষ্ঠান ও একটি সড়কের জন্য বিনামূল্যে ছয় হাজার গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে ফলদ, বনজ ও ভেজষসহ বিভিন্ন প্রজাতির চারা রয়েছে।
চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, ওয়ার্ড সদস্য আপ্তার মিয়া, আনিসুর রহমান, জালাল উদ্দীন, মতিউর রহমান, আজির উদ্দিন, খালেদ আহমদ ও এরশাদ আলী। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, মসজিদের ইমামগণ ও মন্দিরের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা/আরআর




