শাবিপ্রবিতে অত্যাধুনিক ‘বায়োন্যানোসেন্স ল্যাবরেটরি’র যাত্রা শুরু
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ PM

শাবিপ্রবিতে অত্যাধুনিক ‘বায়োন্যানোসেন্স ল্যাবরেটরি’র যাত্রা শুরু

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৬/২০২৬ ০৬:৫৮:৫৩ PM

শাবিপ্রবিতে অত্যাধুনিক ‘বায়োন্যানোসেন্স ল্যাবরেটরি’র যাত্রা শুরু

নিজস্ব


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ (শাবিপ্রবি) অত্যাধুনিক ‘বায়োন্যানোসেন্স ল্যাবরেটরি’ (BioNanoSense Laboratory) উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্স ভবনে ল্যাবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, সেন্টার অব এক্সেলেন্সের পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম।

নতুন এই গবেষণাগারের গবেষণা দল ও সাব-প্রজেক্ট ব্যবস্থাপনা টিমে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ড. অনিমেষ সরকার, অধ্যাপক ড. শিশির কান্তি প্রামাণিক এবং অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ-আল-শোয়েব।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার বা সেন্টার অব এক্সেলেন্সের অধীনে স্থাপিত এই ল্যাবরেটরি সাস্টের গবেষণা অবকাঠামোকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ল্যাবটিতে ন্যানোটেকনোলজি, বায়োসেন্সিং এবং আধুনিক জীবপ্রযুক্তি নিয়ে মৌলিক ও ফলিত গবেষণার সুযোগ তৈরি হবে। সংশ্লিষ্টদের আশা, এটি দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও একাডেমিক উৎকর্ষ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক