সংগৃহিত
বড়লেখা উপজেলায় প্রায় ৩২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ২৮ জুন রোববার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে
মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত উপজেলা অবহিত করণ ও পরিকল্পনা সভায় এই তথ্য জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের সভাপতিত্বে ও পরিসংখ্যানবিদ সুমন দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম।
বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা আক্তার, মিডিকেল অফিসার ডা. মিলাদ আহমদ,প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল ওয়াহেদ,স্বাস্থ্য পরিদর্শক ফাতেমা খানম, আছমা বেগম, নীতা রাণী দাস প্রমুখ।
সভায় আনসার ও ভি ডি পি, বিভিন্ন মসজিদ কমিটির প্রতিনিধি গন ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার
জানান,জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে
উপজেলায় ২৪৫টি কেন্দ্রের মাধ্যমে ৪৯০ জন স্বেচ্ছাসেবক ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন পরিচালনা করবেন।
জৈন্তাবার্তা/সুলতানা




