‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন ও শিক্ষার আধুনিকায়নে কাজ করব’: কয়েস লোদী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ PM

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনা

‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন ও শিক্ষার আধুনিকায়নে কাজ করব’: কয়েস লোদী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৬ ০৯:২৫:৪২ PM

‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন ও শিক্ষার আধুনিকায়নে কাজ করব’: কয়েস লোদী

ছবি:সংগৃহীত


সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনির্বাচিত চেয়ারম্যান ও আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সিলেট নগরীর হাউজিং এস্টেট রোডস্থ আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী ও গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মালেকা খানমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক যুম্নাম উজ্জ্বল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী সম্মাননা প্রদানের জন্য গভর্নিং বডি, শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘সিলেটের সামগ্রিক ও পরিকল্পিত উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে আমি আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব।’

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও নগর উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য সিরাজ উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কালাম, কলেজের সহকারী অধ্যাপক মহরম আলী, সহকারী শিক্ষক আব্দুল করিম শেখসহ শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরু ও শেষে অতিথিরা নবনির্বাচিত চেয়ারম্যান কয়েস লোদীকে ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক