যেভাবে নকআউটে যেতে পারে ব্রাজিল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

যেভাবে নকআউটে যেতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৬ ০১:৩৬:৫৩ অপরাহ্ন

যেভাবে নকআউটে যেতে পারে ব্রাজিল


বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ পর টুর্নামেন্টটি এখন গ্রুপ পর্বের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। গ্রুপ ‘সি’-এর দলগুলোর চূড়ান্ত অবস্থান নির্ধারিত হবে ১৪তম দিনের ম্যাচগুলো শেষে। যা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। তবে শেষ ম্যাচে মরক্কোর মুখোমুখি হওয়ার আগেই গ্রুপ ‘সি’ থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির।

এবার দেখে নেওয়া যাক নকআউটে যেতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে কী সমীকরণ অপেক্ষা করছে। তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে কাল ভোর ৪টায়। ম্যাচটি ১৯৯৮ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পুনরাবৃত্তি হিসেবেও বিশেষ গুরুত্ব পাচ্ছে।

ব্রাজিল (৪ পয়েন্ট)

স্কটল্যান্ডের বিপক্ষে জয় বা ড্র করলেই সেলেসাওদের শেষ ৩২-এ সরাসরি জায়গা নিশ্চিত হবে। জয় পেলে গ্রুপসেরা হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল থাকবে। তবে মরক্কো যদি হাইতির বিপক্ষে বড় ব্যবধানে জিতে বর্তমান গোল ব্যবধানের সুবিধা উল্টে দিতে পারে, সেক্ষেত্রে চিত্র বদলে যেতে পারে।

মরক্কো (৪ পয়েন্ট)

তলানির দল হাইতির বিপক্ষে এক পয়েন্ট পেলেই শেষ ৩২ নিশ্চিত করবে অ্যাটলাস লায়ন্স। আর গ্রুপের শীর্ষস্থান দখল করতে হলে তাদের জয়ের পাশাপাশি ব্রাজিলকে পয়েন্টে পেছনে ফেলতে হবে, অথবা গোল ব্যবধানের হিসেবে ব্রাজিলকে ছাড়িয়ে যেতে হবে।

স্কটল্যান্ড (৩ পয়েন্ট)

স্কটিশদের সমীকরণ সহজ। ব্রাজিলকে হারাতে পারলেই সরাসরি পরের রাউন্ডে উঠবে তারা। একই সঙ্গে বিশ্বকাপের নকআউট পর্বে ইতিহাসের প্রথম উপস্থিতিও নিশ্চিত হবে। ড্র করলে তাদের পয়েন্ট হবে ৪, সেক্ষেত্রে সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল হিসেবে ওয়াইল্ডকার্ডের আশায় থাকতে হবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক