গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ PM

গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/০৬/২০২৬ ০৪:৫৪:২৬ PM

গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা

সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরকে ওয়াশ বিষয়ক সচেতনতা, অনুশীলন,স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে 'ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি উদ্বুদ্ধকরণ সভা, প্রশিক্ষণ, ক্যাম্পেইন ও শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। 

২৪ জুন বুধবার সকালে বিদ্যালয় হল রুমে ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির আয়োজনে দেড় শতাধিক শিক্ষার্থীদেরকে ওয়াশ বিষয়ক সচেতনতা ও অনুশীলন এবং সানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে ক্যাম্পেইন করা হয়। প্রশিক্ষণ ও ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।প্রত্যাশা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আহসানুল হকের সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় এবং পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল,দশগাঁও নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন আক্তার

গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন। সভার মূল উদ্দেশ্য কমিউনিটির স্বাস্থ্যঝুঁকি কমানো এবং নিরাপদ জীবনযাপন নিশ্চিত করা। আর্সেনিকমুক্ত ও বিশুদ্ধ পানির উৎস সংরক্ষণ এবং ব্যবহারের প্রয়োজনীয়তা। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করা। যা স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দল গঠন করে সচেতনতা ছড়িয়ে দেওয়ারই অংশ। সচেতনতা ও অনুশীলন বিষয়ে আলোচনা করেন, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট ওয়াশ ফ্যাসিলিটেটর আফজল হোসেন, ওয়াশ ফ্যাসিলিটেটর

মাসুমা আক্তার। উপস্থিত ছিলেন,গ্রামের মুরুব্বী মজর আলী, সাবেক মেম্বার আফতাব আলী,পরিচালনা কমিটির কোষাধক্ষ শফিকুর রহমান,সদস্য আমির উদ্দিন,বিলাল উদ্দিন, সদস্য হারুন আহমদ,শিক্ষার্থীদের অভিভাবক সহ যুবক ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক