ব্রাজিলের নকআউট ম্যাচ কবে কোথায় কখন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ AM

ব্রাজিলের নকআউট ম্যাচ কবে কোথায় কখন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ১২:৫৪:৩৯ PM

ব্রাজিলের নকআউট ম্যাচ কবে কোথায় কখন

ছবি : সংগৃহীত


স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। তবে সাম্বা বয়দের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত না হলেও, গ্রুপ সেরা হওয়ার পর সেলেসাওরা ইতিমধ্যেই জেনে গেছে তাদের শেষ ৩২-এর ম্যাচের সময় ও ভেন্যু।

আগামী সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে মাঠে নামবে তারা।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিল মুখোমুখি হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ বা দ্বিতীয় স্থানে থাকা দলের। এই দৌড়ে সমীকরণের টেবিলে ঝুলে আছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচ দুটি শেষেই পরিষ্কার হবে ব্রাজিলের প্রতিপক্ষ।

কানসাস সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। আর একই সময়ে ডালাসে লড়বে জাপান ও সুইডেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক