বা*ল্যবিবাহ রো*ধে মাঠে থাকবে ৪২ কিশোরী-তরুণী
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৯ AM

নবীগঞ্জে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ,‘ভয়েস অব গার্লস’ টিম গঠন

বা*ল্যবিবাহ রো*ধে মাঠে থাকবে ৪২ কিশোরী-তরুণী

এম. মুজিবুর রহমান, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ০৯:৫৭:১৩ PM

বা*ল্যবিবাহ রো*ধে মাঠে থাকবে ৪২ কিশোরী-তরুণী

ছবি:সংগৃহীত


বাল্যবিবাহমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসন। শিশু-কিশোরদের সম্পৃক্ত করে বাল্যবিবাহ প্রতিরোধে গঠন করা হচ্ছে ‘ভয়েস অব গার্লস’ নামে একটি বিশেষ টিম।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত শিশু কিশোর স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, আত্মহত্যা প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা শিশু-কিশোর ক্লাবগুলোকে আরও কার্যকর করা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের এসব কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়ে মতামত তুলে ধরেন।

সভা শেষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বাল্যবিবাহ প্রতিরোধে ‘ভয়েস অব গার্লস’ নামে একটি বিশেষ টিম গঠনের প্রস্তাব দেন। এই টিমে উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে ৩ জন করে এবং নবীগঞ্জ পৌরসভা থেকে ৩ জনসহ মোট ৪২ জন কিশোরী ও তরুণী সদস্য থাকবে।

ইউএনও জানান, টিমের সদস্যদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হবে। তারা নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী অধিকার, সামাজিক সচেতনতা ও নিরাপদ পরিবেশ তৈরির বিষয়ে সভা-সেমিনার করবে।

কোনো এলাকায় বাল্যবিবাহের খবর পাওয়া গেলে টিমের সদস্যরা দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করবেন। প্রয়োজনীয় ব্যবস্থা না হলে বিষয়টি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আনা হবে।


এছাড়া প্রতি মাসে টিমের কার্যক্রম মূল্যায়ন করা হবে এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে সেরা সদস্যকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

নবীগঞ্জের তরুণ-তরুণীদের মধ্যে এ উদ্যোগ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। তারা এমন উদ্যোগ গ্রহণের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

স্থানীয় সুশীল সমাজও ইউএনও’র এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, সামাজিক সমস্যার বিরুদ্ধে শিশু-কিশোরদের সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং নবীগঞ্জকে বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা