সিলেটে অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ AM

সিলেটে অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৬ ১১:৪৩:২২ PM

সিলেটে অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

ছবি:সংগৃহীত


‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মাসব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা তরুণ ফুটবলারদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়।

সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় ও ‘গোল্ডেন বয়’ খ্যাত সাহাজ উদ্দিন টিপু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ফুটবল কোচ মহসিন আলী, ফুটবল কোচ কামরুল ইসলাম, সোহেল আহমেদ, খালেদ আহমেদ, হাবিবুর রহমান রিপন, ক্রীড়া সংগঠক ও সিনিয়র অ্যাথলেটিক্স প্রশিক্ষক দীপাল কুমার সিংহ, প্রমীলা কোচ তানিয়া রহমান, ক্রীড়া প্রশিক্ষক তোফায়েল আহমেদসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।

সভাপতির বক্তব্যে মো. নূর হোসেন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল পর্যায় থেকে দক্ষ ফুটবলার তৈরি করা। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’-এই স্লোগান প্রমাণ করে খেলাধুলা এখন শুধু বিনোদনের বিষয় নয়, এটি পেশা হিসেবেও গ্রহণ করার সুযোগ তৈরি করেছে।’

তিনি বলেন, ‘এই প্রশিক্ষণ তরুণদের ফুটবল দক্ষতার পাশাপাশি শৃঙ্খলা ও পেশাদারিত্বের মানসিকতা তৈরি করেছে। ভবিষ্যতে সিলেট থেকে আরও অনেক প্রতিভাবান ফুটবলার দেশের জন্য সুনাম বয়ে আনবে বলে আশা করছি।’

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী খেলোয়াড়, কোচ ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক