জাপানকে নিয়ে সতর্ক ব্রাজিল
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ AM

জাপানকে নিয়ে সতর্ক ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৬ ১২:৪৫:৪০ PM

জাপানকে নিয়ে সতর্ক ব্রাজিল

ছবি : সংগৃহীত


বিশ্বকাপের শুরুটা প্রত্যাশা অনুযায়ী না হলেও পরের দুই ম্যাচে কক্ষপথে ফিরেছে ব্রাজিল। স্কটল্যান্ড ও হাইতিকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করেছে নকআউট পর্ব। 

টানা দুই জয়ে স্বস্তিতে আছে কার্লো আনচেলত্তির দল। সেই সঙ্গে স্বস্তির খবর মাঠে ফিরেছেন দলের টপ স্কোরার নেইমার জুনিয়র। মিলিয়ে ব্রাজিল শিবিরে বইছে স্বস্তির সুবাতাস। 

নকআউটে তাদের প্রতিপক্ষও তুলনামূলক সহজ, জাপান! তবুও এই ম্যাচ নিয়ে সতর্ক ব্রাজিল। কোনোভাবেই প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না দলটির কোচ আনচেলত্তি। বরং এক লেগের ম্যাচ বলেই আটঘাট বেধে লড়াইয়ে নামার জন্য প্রস্তুত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের আগে তেমনটাই জানালেন কোচ আনচেলত্তি। তিনি বলেন, “নকআউট পর্বে যেকোনো কিছুই হতে পারে। অতিরিক্ত সময় এবং পেনাল্টি- আমরা সব দিক মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি। এই ধরনের ম্যাচে শুধু পা নয়, মস্তিষ্ক ও হৃদয় দুটোই সচল রাখতে হবে। যেহেতু এটি এক লেগের ম্যাচ, তাই ছিটকে গেলে আর ফেরার পথ নেই। তবে আমার ছেলেরা বুদ্ধিমান। তারা জানে এই চাপ কীভাবে সামলাতে হয়।”

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাতে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। তার আগে শুরুর একাদশ নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন কোচ। 

ব্রাজিলের কোচ বলেন, “আমি একাদশ ফাঁস করে আপনাদের কাজ সহজ করতে চাই না। তবে যারা খেলবে, তারা ব্যক্তিগতভাবে সেটা আগেই জেনে গেছে। তাই খেলোয়াড়রা কোচের চেয়ে অনেক নিশ্চিন্তে ঘুমাতে পারবে।” 

স্কটল্যান্ডের ম্যাচে অল্প কিছুক্ষণ মাঠে ছিলেন নেইমার। আজ তার চেয়ে বেশি থাকবেন বলে আভাস দিলেন কোচ, “নেইমার খুব দ্রুত উন্নতি করছে। গত সপ্তাহের চেয়ে সে এখন অনেক ভালো অবস্থায় আছে। আজ নিশ্চিতভাবেই ১৫ মিনিটের বেশি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। তবে তাকে কখন মাঠে নামানো হবে, তা ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করছে।”

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক