শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা: এসএমপি কমিশনার
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫৬ AM

পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ

শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা: এসএমপি কমিশনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৬ ০৯:০২:২৩ PM

শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা: এসএমপি কমিশনার

ছবি:সংগৃহীত


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার ও পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেছেন, শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা এবং শিক্ষার্থীরাই দেশের সমৃদ্ধ আগামী। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও সাফল্যের পেছনে নিবেদিতপ্রাণ শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, অবসর গ্রহণের পরও শিক্ষকদের অবদান প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কাছে স্মরণীয় হয়ে থাকে। তাঁদের ত্যাগ ও শ্রম আমরা আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব।

সোমবার (২৯ জুন) বিকাল ৩টায় পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের গ্রাচ্যুইটি প্রদান এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ কমিশনার বলেন, ‘আইজিপি শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি তোমাদের মেধার স্বীকৃতি। বাংলাদেশ পুলিশের এই উদ্যোগ তোমাদের আরও উৎসাহিত করবে। ভবিষ্যতে তোমরা দেশ ও জাতির কল্যাণে নেতৃত্ব দেবে-এটাই আমাদের প্রত্যাশা।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রমা রাণী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি সিলেট শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার কাওছার আহমদ হায়দরী এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রহমান তালুকদার ও অঞ্জন কুমার কর। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি আহমদ কবির রিপন ও রোমানা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী সোহান আরাফাত এবং গীতা পাঠ করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী পিউ দেবী।

পরে প্রধান অতিথি বিদ্যালয়ের ছয়জন অবসরপ্রাপ্ত শিক্ষকের হাতে কৃতজ্ঞতার স্মারক হিসেবে গ্রাচ্যুইটির চেক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। একই সঙ্গে ১১ জন কৃতি শিক্ষার্থীর হাতে পড়াশোনায় উৎসাহ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের আইজিপি শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন
আজমিরীগঞ্জে রিং জালে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য
হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ঝোড়ো হাওয়া ও ব'জ্রবৃষ্টির আভাস
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন