বিশ্বনাথে প্রবাসী বাবুল মিয়ার উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ PM

বিশ্বনাথে প্রবাসী বাবুল মিয়ার উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৯/০৬/২০২৬ ১১:৩৬:২৫ PM

বিশ্বনাথে প্রবাসী বাবুল মিয়ার উদ্যোগে  শিক্ষা সামগ্রী বিতরণ

ছবি:সংগৃহীত


বিশ্বনাথ প্রতিনিধি:  সিলেটের বিশ্বনাথ উপজেলার নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।  সোমবার (২৯ জুন) যুক্তরাজ্য প্রবাসী, বৈরাগীগাঁও মানিকপুর গ্রামের বাসিন্দা, ওল্ডহাম বিশ্বনাথ সোসাইটি ইউকের সহসভাপতি এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি বাবুল মিয়ার উদ্যোগ ও অর্থায়নে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।  রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুজামান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. সেবুল মিয়া।  সমাজকর্মী মশরফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক সেবুল মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ টিপু এবং সমাজকর্মী সফিক মিয়া।  এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী আব্দুল মতিন, নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সুনা মিয়া, আফতাব উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।  প্রধান অতিথির বক্তব্যে মো. সেবুল মিয়া বলেন, ‘প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার মূল ভিত্তি। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই প্রতিটি অভিভাবককে সন্তানদের শিক্ষার প্রতি আরও যত্নশীল হতে হবে।’  তিনি বলেন, ‘প্রবাসে থেকেও বাবুল মিয়া এলাকার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য যে উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আশা করি, তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।’  তিনি আরও বলেন, দেশের শিক্ষা, সমাজকল্যাণ ও উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। শেকড়ের টানে তাদের এ ধরনের অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন