জৈন্তাপুরে ৩ জনের কা'রাদ'ণ্ড, ক্রাশার মিলকে জরিমানা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৮ AM

জৈন্তাপুরে ৩ জনের কা'রাদ'ণ্ড, ক্রাশার মিলকে জরিমানা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৬/২০২৬ ০১:৫১:২৪ PM

জৈন্তাপুরে ৩ জনের কা'রাদ'ণ্ড, ক্রাশার মিলকে জরিমানা


সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক স্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সংক্রান্ত তিনটি মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে একটি স্টোন ক্রাশার মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। অভিযানে সার্বিক সহযোগিতা করে জৈন্তাপুর মডেল থানার পুলিশ।

অভিযানের শুরুতে আদর্শগ্রাম আশ্রয়ণ প্রকল্প এলাকায় স্থানীয়রা মাদক সেবনের অভিযোগে মো. জুয়েলকে (২২) আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করেন। তিনি একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এরপর বিরাইমারা কদমখাল এলাকায় অবস্থিত একটি স্টোন ক্রাশার মিলে অভিযান চালানো হয়। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘনের দায়ে মিল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযানের শেষ পর্যায়ে রাত ১১টার দিকে সারিঘাট দক্ষিণ বাজার পাথরঘাট এলাকায় স্থানীয়রা ইয়াবা সেবনের সময় হাতেনাতে দুই যুবককে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন। আটককৃতরা হলেন- নয়াখেল গ্রামের খলিল আহমেদ (২৬) এবং সারিঘাট দক্ষিণ এলাকার সিদ্দেক আলীর ছেলে মিজান আহমেদ (২১)। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের উভয়কে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, মাদক ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। জনস্বার্থে আইন প্রয়োগে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি মাদক নির্মূল ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণকে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু