শিক্ষকদের শিক্ষার প্রতি একাগ্রতা ও সততা অনুকরণীয় হয়ে থাকবে : হাকিম চৌধুরী
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪০ AM

শিক্ষকদের শিক্ষার প্রতি একাগ্রতা ও সততা অনুকরণীয় হয়ে থাকবে : হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩০/০৬/২০২৬ ০৫:১৫:৩৫ PM

শিক্ষকদের শিক্ষার প্রতি একাগ্রতা ও সততা অনুকরণীয় হয়ে থাকবে : হাকিম চৌধুরী

সংগৃহীত


দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন গোয়াইনঘাট উপজেলার ৭২ নম্বর আঙ্গারজুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রশিদ আহমদ ও সহকারী শিক্ষিকা সীমা রানি দেবী। মঙ্গলবার (৩০ জুন) সকালে বিদ্যালয় হল রুমে দুই শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা ও সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুর রাজ্জাক ও সহকারী শিক্ষক মরহুম আব্দুল করিমের মরণোত্তর সম্মাননা অনুষ্ঠান করা হয়। 

আঙ্গারজুর গ্রামবাসী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আয়োজনে বিদায় জনিত সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন,রশিদ আহমদ একজন দক্ষ প্রধান শিক্ষকই ছিলেন না, বরং তিনি ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির একজন প্রকৃত অভিভাবক ও পরামর্শদাতা। যার সঠিক নেতৃত্বে অজোপাড়া গায়ের প্রাথমিক বিদ্যালয়টি মডেল প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। বিদ্যালয়ের উন্নয়নের প্রতিটি কাজে তাঁর সুনির্দিষ্ট পরিকল্পনার ছাপ রয়েছে। তাঁর সততা, শৃঙ্খলা ও শিক্ষার প্রতি একাগ্রতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আঙ্গারজুর গ্রামবাসী গুণীজনদের কদর করে দুই শিক্ষকের রাজকীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করায় তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সহকারী শিক্ষক জুবায়ের আহমদ ও বুলবুল ভট্টাচার্যের যৌথ সঞ্চালনায় ও গ্রামের মুরব্বি খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল,সহকারী শিক্ষা অফিসার বশীর শরীফ, সাবেক প্রধান শিক্ষক আইয়ুব আলী,বিদয়ী প্রধান শিক্ষক মো: রশিদ আহমদ,বিদায়ী সহকারী শিক্ষিকা সীমা রানি দেবী।

আরো বক্তব্য রাখেন, মাহবুবুর রহমান রিপন,মিসবাহ আহমদ,জসিম উদ্দিন,খলিলুর রহমান,হারুনর রশিদ,গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, মিজানুর রহমান ইমন,এম. মতিন,জিল্লুর রহমান,শিক্ষক সিরাজ উদ্দিন, সুমনা ভৌমিক,সীমা চৌধুরী। উপস্থিত ছিলেন,আব্দুল হাসিম,আব্দুস সোবহান চৌধুরী,জসিম উদ্দিন,জাহিদুল হক ও শওকত আলী।বিদায় সংবর্ধনা শেষে ফুলে সজ্জিত গাড়িতে করে দুইপাশে ফুল ছিটিয়ে তাদেরকে নিজ বাড়িতে পৌঁছে দেন সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী। প্রিয় শিক্ষকদের সম্মান জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তার কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন। আবেগঘন এই আয়োজনে উপস্থিত অনেকের চোখেই জল নেমে আসে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু