বিশ্বনাথে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ PM

বিশ্বনাথে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০/০৬/২০২৬ ০৮:৪৭:০৮ PM

বিশ্বনাথে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


আহমদ আলী হিরন, বিশ্বনাথ (সিলেট)

সিলেটের বিশ্বনাথে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামসুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা দীপক কুমার দাস, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মো. আবদুল হাই, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ এবং কৃষকদের পক্ষে বক্তব্য দেন মো. নিজাম উদ্দিন।

বক্তারা বলেন, কৃষক ও কৃষির উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে এসব কার্যক্রম বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সিলেট অঞ্চলের অনাবাদি জমিগুলো চাষাবাদের আওতায় আনতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুস শহীদ, বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমানসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন