সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ AM

সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ০২:৩৭:৪৩ PM

সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু

ফাইল ছবি


সিলেটে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর নাম তুবা। সে সুনামগঞ্জ জেলার বাসিন্দা মুসাহিদ আলীর মেয়ে।

একই সময়ে নতুন করে ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে মোট ভর্তি ২৭৪ জন।

বুধবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ৩৮৬ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ২১৯ জন, সিলেটে ১১৭ জন, হবিগঞ্জে ৩৪ জন (দুইজন রুবেলা) এবং মৌলভীবাজারে ১৬ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত ৬৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৫ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঁচজন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ছয়জন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সন্দেহভাজন হামে আক্রান্ত ২৭৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১২ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ছয়জন, মাউন্ট এডোরা হাসপাতালে দুজন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে নয়জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে দুজন, উইমেন্স মেডিকেল হাসপাতালে একজন, লায়ন্স হাসপাতালে পাঁচজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১১ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহভাজন হামে ৭৯ জন এবং ল্যাব-নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৮৩। এর মধ্যে সিলেটে ৩০ জন, সুনামগঞ্জে ৩৬ জন, মৌলভীবাজারে ১১ জন এবং হবিগঞ্জে ছয়জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, হাম উপসর্গ ও নিউমোনিয়া আক্রান্ত আরো ১ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৬৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ৮৩ জনের মৃত্যু হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন