জৈন্তাপুরে র‍্যাবের অ*ভিযানে ১৯০ বোতল বিদেশি ম*দ উদ্ধার
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ AM

জৈন্তাপুরে র‍্যাবের অ*ভিযানে ১৯০ বোতল বিদেশি ম*দ উদ্ধার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ০৫:০০:১৪ PM

জৈন্তাপুরে র‍্যাবের অ*ভিযানে ১৯০ বোতল বিদেশি ম*দ উদ্ধার

সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের বালিদাড়া গ্রামের চতুর-লালাখাল সড়কের মোড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানকালে চারটি প্লাস্টিকের বস্তার ভেতর পরিত্যক্ত অবস্থায় রাখা মোট ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত মদের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে র‍্যাব-৯ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত বিদেশি মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন