জৈন্তাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে ১, হাজার ১৩২ পরীক্ষার্থী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ AM

জৈন্তাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে ১, হাজার ১৩২ পরীক্ষার্থী

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ০৮:৪১:৫১ PM

জৈন্তাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে ১, হাজার ১৩২ পরীক্ষার্থী

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (বিএম), আলিম ও সমমান পরীক্ষায় মোট ১,১৩২ জন পরীক্ষার্থী অংশ নেবে। উপজেলার ৫টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পরীক্ষা উপলক্ষে কেন্দ্র ও ভেন্যুভিত্তিক সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
কেন্দ্রগুলো হলো- ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ (ভেন্যু: জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়), জৈন্তিয়া ডিগ্রি কলেজ (ভেন্যু: দরবস্ত জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা), হযরত শাহজালাল (রহ.) কলেজ (ভেন্যু: চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়), জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ (বিএম) এবং জৈন্তা দারুছ-ছুন্নাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, যার প্রতিস্থাপিত কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়।
তথ্য অনুযায়ী, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ কেন্দ্র ও এর ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। হযরত শাহজালাল (রহ.) কলেজ কেন্দ্র ও ভেন্যুতেও পরীক্ষা নেওয়া হবে। তবে জৈন্তিয়া ডিগ্রি কলেজের মূল কেন্দ্রে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না; শুধুমাত্র ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইভাবে জৈন্তা দারুছ-ছুন্নাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার মূল কেন্দ্রে পরীক্ষা না হয়ে প্রতিস্থাপিত কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ (বিএম)-এর মূল কেন্দ্রেই পরীক্ষা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে, মোট পরীক্ষার্থীর মধ্যে ৫৭৯ জন ছাত্র এবং ৫৫৩ জন ছাত্রী রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অভিজিৎ কুমার পাল জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন