প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ AM

প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ০৮:৫৬:৫৭ PM

প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল

ছবি:সংগৃহীত


প্রেমের প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় কারাগারে যাওয়ার পর সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল উদ্দিনকে ক্লোজড করা হয়েছে। একই সঙ্গে তাকে এসএমপির সদর দপ্তরে (হেডকোয়ার্টার) সংযুক্ত করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

তিনি জানান, এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত এক আদেশে কোতোয়ালি মডেল থানার এসি সোহেল উদ্দিনকে ক্লোজড করা হয়েছে। একই আদেশে তাকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

এর আগে বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম-১৫ আদালতের বিচারক নাজনীন আক্তারের আদালত প্রেমের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় সোহেল উদ্দিনের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালত তার জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ৩৬তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যোগদান করা সোহেল উদ্দিনের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়া এবং পরে তা ফেরত না দেওয়ার অভিযোগে মামলা করা হয়।

জানা যায়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামের মৃত মো. হাবিব উল্লার ছেলে সোহেল উদ্দিন ২০১৭ সালে ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগ দেন। বর্তমানে তিনি এসএমপির কোতোয়ালি মডেল থানায় সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন