বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ AM

বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ১১:১৪:৪২ PM

বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড

ছবি:সংগৃহীত


সিলেটের বিশ্বনাথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১ জুলাই) সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মাৎ রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বিশ্বনাথ উপজেলার শাহবাজপুর গ্রামের আশিক আলীর ছেলে জয়নাল (২৫) এবং কান্দিরগাঁও এলাকার মঈনুদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ২৭ নভেম্বর বিকেলে বিশ্বনাথ উপজেলার ১৪ বছর বয়সী এক কিশোরীকে জয়নাল তার বসতঘরে নিয়ে যান। পরে সেখানে থাকা নাজিম উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে তাকে ধর্ষণের অভিযোগ আনা হয়।

ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানালে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২০১২ সালের ১ ডিসেম্বর বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত বুধবার দুই আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট নূর আহমদ সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন