নতুন ভোটার হওয়ার সময় বাড়লো
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৫১ AM

নতুন ভোটার হওয়ার সময় বাড়লো

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ০৬:২৯:০৩ PM

নতুন ভোটার হওয়ার সময় বাড়লো

সংগৃহিত


আগামী নির্বাচনে ভোট দেওয়ার জন্য নতুন ভোটার হওয়ার সময়সীমা ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, কর্মকর্তারা আমাদের একটা চার্ট দিয়েছে যে, কোন কাজ কখন করতে হবে। ভোটার লিস্ট আমরা কোন পর্যন্ত শুরু করতে পারবো। আমরাতো ভোটার লিস্ট আইন চেঞ্জ করেছি। এটা হয়তো প্রকাশ করে নাই। কিছু কিছু হয়তো প্রকাশ করবে। এই পর্যন্ত যদি হয়, তাহলে ওই পর্যন্ত আমরা ভোটার লিস্টে যোগ দিতে পারবো এবং তারা আগামী ভোটে ভোট দিতে পারবে।

তিনি বলেন, এটা ৩০ জুন ছিল। পরে তারা বললো যে, একটু বাড়িয়ে দেন, পরে সেটা আমরা ৩১ জুলাই পর্যন্ত করে দিয়েছি। এটা এমনিতেই আমরা আমাদের আলাপ-আলোচনার মধ্যে বলেছি যে, আমরা ৩১ জুলাই পর্যন্ত পারবো। এখন আমরা যদি অক্টোবরে ভোট করি তাহলে পেছনে যেতে আর অসুবিধা নাই। যারা করবে তারা বলেছে পারবে; এটা আমরা শিওর হয়েছি। তারপর পোলিং সেন্টার কতটুকু বাড়াতে হবে, সেটা একটা লিস্ট করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সোমবার শুরু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট
'কোনো প্র*তিকূল অবস্থাই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না' - এমপি এমরান চৌধুরী
সমন্বিত উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
জৈন্তাপুরে ৪টি ভা'রতীয় এ'য়ারগান উ'দ্ধার
সিলেটসহ ৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শ'ঙ্কা
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ