মাধবপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উ'দ্ধার
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ AM

মাধবপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উ'দ্ধার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ০১:৩৩:৫৩ PM

মাধবপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উ'দ্ধার


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশে মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এক নবজাতক কন্যাশিশু। সোমবার (৬ জুলাই) ভোরে স্থানীয় লোকজন শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

স্থানীয়দের ভাষ্য, নবজাতকের শরীরে স্যালাইন লাগানো ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন।


বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সহযোগিতায় নবজাতকটিকে মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং শারীরিকভাবে সুস্থ আছে বলে জানা গেছে।

এ বিষয়ে আব্দুর রশিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করি। শিশুটির জীবন রক্ষাই ছিল আমাদের প্রথম লক্ষ্য। তাই দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে শারীরিকভাবে সুস্থ রয়েছে। ভবিষ্যতে শিশুটির প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও আমরা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছি।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কে বা কারা নবজাতকটিকে রাস্তার পাশে ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখতে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান