হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মাধবপুরের সোহেল রানা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ AM

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মাধবপুরের সোহেল রানা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৭/২০২৬ ০২:৪০:৫৮ PM

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মাধবপুরের সোহেল রানা


মাদক উদ্ধার, আসামি গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ হবিগঞ্জের মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানাকে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

সভায় জেলার বিভিন্ন থানার সার্বিক কার্যক্রম মূল্যায়ন করে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য মাধবপুর থানার ওসি মো. সোহেল রানাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

পরে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. তারেক মাহমুদ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সম্মাননা প্রাপ্তির পর ওসি মো. সোহেল রানা বলেন, এই অর্জন মাধবপুর থানার সকল কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমনে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

মাধবপুর থানার এ অর্জনে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান