মনতলা-তেমুনিয়া খালের ভাঙন পরিদর্শনে ইউএনও মেহেদী হাসান, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ AM

মনতলা-তেমুনিয়া খালের ভাঙন পরিদর্শনে ইউএনও মেহেদী হাসান, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৭/২০২৬ ০৩:৫৬:০৯ PM

মনতলা-তেমুনিয়া খালের ভাঙন পরিদর্শনে ইউএনও মেহেদী হাসান, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা-তেমুনিয়া খালের ভয়াবহ ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। বুধবার (৮ জুলাই) দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা তাদের দুর্ভোগ, যোগাযোগ ব্যবস্থা, কৃষিজমি ও বসতভিটার ঝুঁকির বিষয়গুলো ইউএনওর সামনে তুলে ধরেন। সবকিছু মনোযোগ দিয়ে শুনে তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ ও উপস্থিত সবার জন্য খাবারের ব্যবস্থা করেন ইউএনও মো. মেহেদী হাসান। তাঁর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসী আশা প্রকাশ করেন, প্রশাসনের দ্রুত ও কার্যকর উদ্যোগে খালভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে তারা মুক্তি পাবেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান