মাধবপুরে যৌ'তুকের দাবিতে নারীকে নি'র্যাতনের অ'ভিযোগ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ AM

মাধবপুরে যৌ'তুকের দাবিতে নারীকে নি'র্যাতনের অ'ভিযোগ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৭/২০২৬ ০৩:১৫:৩৪ PM

মাধবপুরে যৌ'তুকের দাবিতে নারীকে নি'র্যাতনের অ'ভিযোগ


হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামে যৌতুকের টাকার দাবিতে মনিকা আক্তার (২৪) নামে এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী মো. ছোট্ট মিয়ার বিরুদ্ধে।

শুক্রবার (১০ জুলাই) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিডিওটি মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানার নজরে এলে সাথে সাথেই তিনি পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে ছোট্ট মিয়াকে আটক করে থানায় নিয়ে যান।

ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। এর আগে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে স্বামীকে দিলেও পরে আরও ২ লাখ টাকা দাবি করা হয়। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এতে তার বাম পা ও ডান হাত ভেঙে যায় বলে অভিযোগ করেন তিনি।


মনিকা আক্তার আরও জানান, এর আগেও স্বামীর আগের স্ত্রীর ঘরের বড় মেয়ে মৌসুমীর হাতে তিনি একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন।

মনিকা আক্তারের বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই গ্রামের মৃত মফিজ মিয়ার মেয়ে। তার স্বামী ছোট্ট মিয়া মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান